ওসমানীনগরে ছাত্রলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৫৮ অপরাহ্ন   |   সারাদেশ

ওসমানীনগরে ছাত্রলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

শিব্বির আহমদ (ওসমানীনগর) : 

ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ ফেব্রুয়ারী শনিবার দুপুর ২টায় উপজেলার তাজপুরস্থ ডাকবাংলোয় উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুবায়ের আমিন এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সুজন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলার ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য শাহাব উদ্দিন, সৈয়দ শরিফ, ইমরান আহমদ, শাহরিয়ার সিজিল রুদ্র, ফয়ছল আহমদ, কাওছার আহমদ, যুগ্ম আহবায়ক জুবায়েল সিদ্দিক, জুনেল আহমদ, কাওছার আহমদ, উজ্জল আহমদ, জাবেদ আহমদ আবির, হানিফ আহমদ, আতিকুর রহমান টিটু,সিনিয়র সদস্য নাবিদ আলী সেলিম, সদস্য বদরুল।

সভায় কোরআন তেলাওয়াত করেন বদরুল ইসলাম সাকির।

সারাদেশ এর আরও খবর: